নীলফামারীর জলঢাকা উপজেলায় ৯০বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা কোচ স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুজনের সম্পর্ক বউ-শাশুড়ি।
আটকরা হলেন- ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনির বাসিন্দা মায়া বেগম (৫৫) ও তার ছেলে নুরুল ইসলামের স্ত্রী লাভলী বেগম (৩৫)।
এএসআই এবিএম বদরুদ্দোজা বলেন, 'জলঢাকা বাসষ্ট্যান্ড থেকে অনিক মাহমুদ নামের ঢাকাগামী নৈশ কোচে যাত্রীবেশে দুই নারী ফেনসিডিল বহন করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি।'
তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।