হাজীগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় বোনের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মকিমাবাদ সাহা বাড়িতে এ ঘটনা ঘটে।
 
কলেজ ছাত্রী প্রীতি রাণী সাহা (১৮) হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাবার নাম রতন সাহা।
 
স্থানীয় বাসিন্দা রিটন চন্দ্র সাহা লিটন জানান, বোনের সঙ্গে অভিমান করে প্রীতি রানী সাহা আত্মহত্যা করেন।
 
থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'কী কারণে আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।'