সাঘাটায় জামায়াতের আমির গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল ওয়ারেছ (৬৪) কে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। 
 
উপজেলার বাজিত নগর বাজারের ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জুমারবাড়ী ইউনিয়নের মেছট গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নাশকতা মামলার গ্রেফতারি পরোয়ারা ছিল বলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।