সরাইলে ৪ জুয়াড়িসহ গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪ জুয়াড়ি ও নারী নির্যাতনের অভিযোগে গোলাপ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামে অভিমান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান সরাইল থানার ভারপ্রাপ্ত আলী আরশাদ। 
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১০টার পর স্ত্রীর নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত গোলাপ মিয়াকে গ্রেফতার করে। এ সময় গোলাপ মিয়ার একটি ঘরের জুয়ার আসর থেকে ৪ জুয়ারিকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃত ৪ জুয়াড়িরা হলেন- ফরিদ মিয়ার ছেলে শরিফ মিয়া (৩২), নান্নু মৈশানের ছেলে বাক্কি মিয়া (৩০), মিরিছদ আলীর ছেলে মোশারফ (৩০) ও ছেলু মিয়ার ছেলে লোকমান মিয়া (২৫)।