বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে রাশেদুল ইসলাম (৩০) নামে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটক করে।
আটককৃত রাশেদুল ইসলাম গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষর্দর্শীরা জানান, দুপুরের দিকে রাশেদুল ইসলাম আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন জিলা স্কুলে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা রাশেদুল ইসলামকে আটক করেন।
বগুড়া সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর-আমিন জানান, আটককৃত রাশেদুল ইসলামকে থানা হাজতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।