বিএফইউজের প্রতিনিধি সম্মেলন শুক্রবার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলন শুক্রবার। 
 
জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে দশটায় সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় সংসদেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
 
বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
 
উদ্বোধনী অধিবেশনে সারাদেশের প্রায় দুই হাজার সাংবাদিক অংশ নেবেন। উদ্বোধনী অধিবেশন শেষে জুমার নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, যশোর, বগুড়া, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা মূল অধিবেশনে অংশ নেবেন।
 
বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ইউনিয়নের সদস্যবৃন্দকে উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।