গাইবান্ধায় ২৫ আসামি গ্রেফতার

গাইবান্ধায় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী এবং বিভিন্ন মামলার আসামিসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, এদের মধ্যে নাশকতা, ত্রাস ও হত্যা মামলায় ১৮ জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকী সাতজনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।