পরিবেশ আইন সংশোধন না হলে ইটভাটা বন্ধের হুমকি

 

স্টাফ রিপোর্টার, বগুড়া 

উত্তরবঙ্গ ইট প্রস্তুতকারক মালিক সমিতি পরিবেশ সংক্রান্ত বাংলাদেশ গেজেট ২০১৮ এর সংশোধনের দাবি জানিয়েছে। এ সংশোধনের দাবি মানা না হলে আগামী বছর থেকে ইট ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। গতকাল শনিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে উত্তরবঙ্গ ইট প্রস্তুতকারক মালিক সমিতি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

মালিক সমিতির আহ্বায়ক মো. সাদরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, বিগত ২০০২ সালে সরকারের জারিকৃত পরিপত্রের সিদ্ধান্ত মোতাবেক সনাতন পদ্ধতিতে ড্রামের চিমনির পরিবর্তে পরিবেশবান্ধব ১২০ ফুট উচ্চতা সম্পন্ন স্থায়ী চিমনি ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয়ে ইটভাটা মালিকরা প্রস্তুত করে ইট প্রস্তুত অব্যাহত রাখে। এ পরিবর্তন করতে প্রায় ৩ থেকে ৪ বছর সময় লেগেছে,একসঙ্গে সম্ভব হয়নি। এরপর  ২০১০ সালের অক্টোবরে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সংশোধিত গণবিজ্ঞপ্তিতে ১২০ ফুট স্থায়ী চিমনির পরিবর্তে আগামী ২ বছরের মধ্যে হাওয়া/জিগজাগ/হাইব্রিড হফম্যান কিলন/ ভার্টিক্যাল শ্যাফটকিলন ইত্যাদি প্রযুক্তি ভাটায় কার্যকরের নির্দেশ প্রদান করে।