কিবরিয়া হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলা আমলে নেয়ার দিনক্ষণ পিছিয়েছে

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডে করা বিস্ফোরক মামলা আমলে নেয়ার দিনক্ষণ পিছিয়েছে। শুনানির পরবর্তী দিনক্ষণ আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
 
পূর্বনির্ধারিত ধার্য দিন বৃহস্পতিবার আইনজীবীদের কর্মবিরতির কারণে মামলার শুনানি হয়নি।
 
আদালত সূত্রে জানা গেছে, বিস্ফোরক মামলার চার্জসিটে ৩২ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছসহ ১৫ জন কারাগারে আটক রয়েছেন। বাকি আটজন জামিনে ও নয়জন পলাতক রয়েছেন।

 

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন নিহত হন। এতে আহত হন ৪৩ জন। এ ঘটনায় সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।