রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাতে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নয়াগলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি রংপুরে বলে জানা গেছে।
তারা হলেন- রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন, হোসেন রুবেল ওরফে কালা রুবেল এবং কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজল।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভালবার ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।