বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বরিশালের উজিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় মো. হাবিবুর রহমান সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহাদাত হোসেনকে (২২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের সামনে বরিশাল-বানারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত হাবিবুর রহমান গুঠিয়া ইউনিয়নের চাংগুড়িয়া গ্রামের বাসিন্দা। আটক শাহাদাত হোসেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর গ্রামের বাসিন্দা।
 
উজিরপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, স্বরূপকাঠি থেকে আসা মোটরসাইকেলটি গুঠিয়া আইডিয়াল কলেজের সামনে পথচারী হাবিবুর রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।