রাজধানীর মোহাম্মদপুরে খেলার মাঠের পাশে ময়লার স্তূপে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে স্বপ্ননীড় হাউজিং সংলগ্ন একটি খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি দিনমজুর হিসেবে ময়লা পরিষ্কারের কাজ করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।