যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা ফুড গোডাউনের সামনে যশোরগামী একটি ট্রাকের চাপায় মনসুর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, তিনি ঝিকরগাছা থেকে বাজার করে শ্রীরামপুর বাড়ি ফিরছিল। যশোরগামী ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।