১০ রানেই জিম্বাবুয়ের ৩ উইকেট সাজঘরে

 
দলীয় ১০ রানের মাথায় সফরকারী জিম্বাবুয়ে তিন উইকেটের পতন হয়েছে। একে একে সাজঘরে ফিরেছেন সিকান্দার রাজা, রেজিস চাকাভা ও এলটন চিগুম্বুরা। মাশরাফি বিন মর্তুজা দুইটি ও আল আমীন একটি উইকেট পেয়েছেন।
 
দুই ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচে শুক্রবার বিকেলে পাঁচটায় ঢাকা মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা।
 
ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় সফরকারীরা। দলীয় ৪ রানের মাথায় মাশরাফির বলে লিটন দাসের হাতে ধরা পড়েন সিকান্দার রাজা। দলীয় স্কোরে ৪ রান যোগ হতে না হতেই আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রেজিস চাকাভা বিদায় নেন। আল আমীন হোসেনের বলে মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দেন তিনি। এরপর জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরাকে শূন্য রানে বিদায় করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। এতে বড় ধরনের চাপে পড়ে সফরকারীরা।
 
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ।