সুন্দরগঞ্জে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফরিদা আক্তার নামে এক জেএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
 
গত ৫ মাস আগে সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের ফুল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী ফরিদা আক্তারের সঙ্গে ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার অদুরে ফিরোজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। তখন থেকে সে পিতৃ গৃহে অবস্থান করছিল।
 
শুক্রবার ভোরে পিতৃলায়ে উত্তর দুয়াড়ি শয়ন ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।