মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৮ জন জামায়াতে ইসলামীর কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে যৌথবাহিনী সদর উপজেলা থেকে ২ ও মুজিবনগর থেকে ৬ জন জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে।