চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২৪ জন এবং নিয়মিত মামলার ১৭ জন আসামি রয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ কামাল উদ্দিন গ্রেফতার হয়েছেন।