ফরিদপুরের ভাঙ্গায় যাহীবাহী একটি বাসের ধাক্কায় আরিফ মোল্লা (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ফরিদপুরের সদর উপজেলার গোয়ালচামট এলাকার শামচুদ্দিন মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জ জেলার পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানায়, আরিফ মোল্লা ফরিদপুরের নিজ বাসা মোটরসাইকেল যোগে থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তিনি ভাঙ্গা উপজেলার হামেরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে বরিশালগামী বিলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ফরিদপুর ব-১১-০০২০) তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
তবে বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।