কালীগঞ্জে লেগুনা চাপায় শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকায় লেগুনা চাপায় তাওহীদ (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। 
 
শনিবার সকাল পৌনে ৮টা দিকে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় টঙ্গী থেকে কালীগঞ্জগামী একটি লেগুনার নিচে শিশুটি চাপা পড়ে। পরে ঢাকায় নেয়ার পথে বেলা সাড়ে ১১টায় শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা লেগুনাটি আটক করে। বর্তমানে এটি কালীগঞ্জ থানায় রয়েছে। 
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমার পিপিএম জানান, শনিবার সকালে কালীগঞ্জ মহিলা কলেজ সংলগ্ন রবি কাস্টমার কেয়ারের বিপরীতে রাস্তা পারাপারের সময় টঙ্গী থেকে কালীগঞ্জগামী একটি লেগুনা শিশু তাওহীদকে চাপা দিয়ে চাকার নিচে করে প্রায় ১০০ গজ টেনে হিচরে নিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণের নির্দেশ দেয়। ঢাকায় নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। 
 
কালীগঞ্চ থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।