টঙ্গীতে অস্ত্রসহ গ্রেফতার ১

 
গাজীপুরের টঙ্গীতে অস্ত্রসহ ফারুক (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
পুলিশের এসআই শাহিন শেখ জানান, ভোর ছয়টায় টঙ্গী কলেজ গেইট এলাকায় অভিযান চালানোর সময় আসামির হাতে থাকা একটি ব্যাগে তল্লাসিকালে ব্যাগের ভিতরে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়।
 
এদিকে ফারুকের পিতা নান্নু বাবুর্চি অভিযোগ করেন, তার ছেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চল-২ এ পিয়ন পদে চাকরি করে। তার ছেলেকে পুলিশ স্থানীয় সন্ত্রাসী কামরুর ইসলাম কামুর নির্দেশে অস্ত্র দিয়ে গ্রেফতার করেছে। তার ছেলের নামে এলাকায় কোন অভিযোগ নাই।
 
এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে পুলিশ এরশাদ নগর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী কামুকে গ্রেফতার করেছে এমন খবর ফারুক এলাকায় ছড়িয়ে দেয়। এরপর আজ ভোরে তকলেজ গেইট এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
 
এ ব্যাপারে টঙ্গী থানা অফিসার্স ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, বিষয়টি তদন্ত করেন দেখা হচ্ছে।