ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী খুন, স্বামী পলাতক

 
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগে পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার কুড্ডা গ্রামে এই ঘটনা ঘটে।
 
নিহতের পরিবারের অভিযোগ, ইসরাত জাহান মৌসুমীকে তার স্বামী ইউসুফ যৌতুকের জন্য প্রায়ই মারধর করতেন। শুক্রবার দিবাগত রাতে তাকে মারধর করে হত্যা করার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মৌসুমীর আত্মহত্যা করেছে মুঠোফোনে জানানো হয়।
 
খবর পেয়ে নিহতের স্বজনরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
 
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।