উল্লাপাড়ায় পৌর শহরের বেঙ্গল কমিউনিটি হাসপাতালের পাশে বিদ্যুৎপৃষ্টে রমজান আলী (৩৫) নামের এক ট্রাক চালক মারা গেছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের হমেজ প্রামানিকের ছেলে।
রমজানের বাবা জানান, রমজান ট্রাক থেকে ওই হাসপাতালের পাশের একটি খালে মাটি ফেলার সময় অসাবধানতায় বিদ্যুতের তারের পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।