নাগরপুরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে চারটি বাড়ির গরুসহ প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে তারাবাড়ি গ্রামের মো. মন্টু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
এলাকা সূত্রে জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের তারাবাড়ী গ্রামের মো. মন্টু মিয়ার চুলার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বিদ্যুতের তারে আগুন লেগে চারটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে মন্টু মিয়ার তিনটি গরু পুড়ে মারা যায়। 
 
পরে এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।