লালমনিরহাটে বিএনপি-জামায়াতের কর্মীসহ আটক ২৩

লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৯ কর্মীসহ ২৩ জনকে আটক করা হয়েছে। শুক্র ও শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির  ৯কর্মীসহ ২৩জনকে আটক করে। 
 
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় ৯জন এবং বিভিন্ন মামলার ১৪জনকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।