শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'পদ্মাসেতু ও পায়রা বন্দর চালু হলে দক্ষিণাঞ্চল সিঙ্গাপুরকে ছাড়িয়ে একটি অর্থনৈতিক জোনে পরিণত হবে। এক সময় বাংলাদেশকে অভাবী দেশ বলা হতো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর দেশের কোথাও কোনো অভাব নেই। মানুষকে এখন আর না খেয়ে থাকতে হয় না।' শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি পৌরসভা চত্ত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর প্রমুখ।