ইত্তেফাক ডেস্ক
কলকাতায় টালা ব্রিজের কাছে একটি গাড়ি থেকে হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা গতকাল জানিয়েছেন, গাড়িতে ২৭টি চটের বস্তায় প্রায় এক হাজার কেজি পটাশিয়াম নাইট্রেট ছিল। ওই গাড়ির চালক এবং তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের আগে এই বিস্ফোরক কোথায় যাচ্ছে তা জানতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িটি উড়িষ্যা থেকে চব্বিশ পরগনা যাচ্ছিল। - এনডিটিভি