টঙ্গীতে অস্ত্রসহ যুবক আটক

গাজীপুরের টঙ্গীতে একটি পিস্তল ও গুলিসহ ফারুক হোসেন (২৪) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে টঙ্গীর সফিউদ্দীন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি টঙ্গীর বস্তুহারার (এরশাদ নগর) ৪নম্বর ব্লক এলাকার নান্নু মিয়ার ছেলে।
 
টঙ্গী থানার এসআই জামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হয়েছে।