সুনামগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৬

নাশকতার আশঙ্কায় সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৪ কর্মীসহ ৪৬ জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে জেলার ১১ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, নাশকতার আশঙ্কায় গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলার ৪৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।