গত শুক্রবার প্যারিসে সিরিজ হামলার পর দুই দেশের মধ্যে মঙ্গলবার নির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজন নিয়ে ফরাসি ফুটবল কর্তপক্ষের সঙ্গে আলোচনা করবে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন (এফএ)।
শুক্রবার ফরাসি রাজধানী প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে সফরকারী জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পায় স্বাগতিক ফ্রন্স। তবে এ ম্যাচের সময়ই স্টেডিয়ামের বাইরে বন্দুকধারীদের সিরিজ হামলায় কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছে। মঙ্গলবারের ম্যাচটি অবশ্য লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এফএ-র এক মুখপাত্র জানান, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা মঙ্গলবারের ম্যাচটি নিয়ে আমরা চিন্তিত। তবে কোন অগ্রগতি হলে অবশ্যই আমরা জানাবো এফএ অবশ্যই এ ঘটনায় আহত-নিহতদের স্মরণে গভীর দুঃখ প্রকাশ করছে এবং ম্যাচটি যথাযথ সময়ে আয়োজনের ব্যাপারে আমরা ফরাসি ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখব। বাসস।