জামালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জামালপুর জেলার ইসলামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
 
নিহত শিশুরা হলো- নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা এলাকার বাসিন্দা গোলাম রব্বানীর মেয়ে ঋতু আক্তার (৭) ও গোলাম সরোয়ারের ছেলে গোলাম হাবিব (৫)।
 
জানা যায়, সবার অজান্তে বাড়ির সামনে একটি পুকুরের পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর রাতে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুই শিশু চাচাতো-জেঠাতো ভাই বোন বলে ইউপির চেয়ারম্যান মশিউর রহমান বাদল জানিয়েছেন।