সৈয়দপুরে ডলারসহ আটক ২

নীলফামারীতে অভিযান চালিয়ে ইউএস ডলারসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩। রবিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
 
শনিবার দিবাগত গভীর রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইউএসের ৫৫০ ডলার। এর মধ্যে রয়েছে ৩টি ১০০ ডলারের নোট,১টি ৫০ ডলারের নোট, ৩টি ২০ ডলারের নোট, ১০টি ২ ডলারের নোট, ১টি ২ ডলারের নোট ও ১ ডলারের ১১৮টি নোট । 
 
আটকৃতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার মাদারিপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আব্দুস সাক্তার (২৮) ও দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া বিষ্ণুগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৫)।
 
র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।