রামগঞ্জে আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
 
রবিবার দুপুরে ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি বাইপাস সড়ক থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয় এসে এক সমাবেশে মিলিত হয়। এতে পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়া সভাপতিত্ব করেন।
 
সমাবেশটি পরিচালনা করেন পৌর সাধারণ সম্পাদক কামরুল হাসান ফয়সাল মাল। এতে সদ্য বিলুপ্ত কমিটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান জামাল, কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল পাটোয়ারী, করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তসলিম হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আমিন বাবু, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ আলম ভুইয়া, যুগ্ন সম্পাদক মামুন আল রশিদ, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি যাবেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন ।
 
উল্লেখ, শুক্রবার রাত নয়টায় মমিন পাটোওয়ারী উপজেলার নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে হামলার শিকার হন। খবর পেয়ে পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।