প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার বিকেলে বিকাল সোয়া ৪টার দিকে অপরিচিত এক নম্বর (প্রাইভেট নম্বর) থেকে তাকে ফোন করে এ হুমকি দেয়া হয়। সন্ধ্যায় ছয়টার দিকে হাসান আজিজুল হক মোবাইল ফোনে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান আজিজুল হক বলেন, ‘বিকেলে এক অপরিচিত নম্বর থেকে ফোন করে আমাকে বলা হয়, ‘আপনি নিজেকে চেইঞ্জ করতে পারবেন? আমি বললাম, আমি আমাকে কী পরিবর্তন করবো, তখন ফোনের ওপাশ থেকে বলা হয়, তাহলে আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন না? তাহলে প্রস্তুত হন। আমি বলেছি, আপনি কে সামনে আসেন।’
এ বিষয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব বলেন, ‘হুমকির বিষয়টি শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’