উখিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলায় কক্সবাজারগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ১৬ হাজার তিন শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
 
রবিবার সকাল নয়টার দিকে উপজেলাধীন কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী টিভি রিলে কেন্দ্র এলাকায় এ অভিযান চালায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
১৭ বিজিবির হাবিলদার মো. শামশুল আলম জানান, পর্যটন মৌসুমকে সামনে রেখে বিলাসবহুল পর্যটকদের বুকিং করা গাড়িগুলোর মাধ্যমে ইয়াবা পাচার হচ্ছে।