মালয়েশিয়ায় নওগাঁর এক যুবককে গলা কেটে হত্যা

মালয়েশিয়ায় নিজ শয়ন কক্ষে প্রবাসী এক বাংলাদেশিকে গলা কেটে হত্যা করছে দুর্বৃত্তরা। নিহত আরিফ নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউপির মঙ্গলপাড়া গ্রামের বাসিন্দা।
 
নিহতের পরিবার জানায়, প্রায় দেড় বছর আগে জীবিকার তাগিতে মালয়েশিয়ায় যান আরিফ। মালয়েশিয়ায় প্রবাসী একই গ্রামের যুবক আসাদুলও তার সঙ্গে থাকতো। রবিবার সকাল ছয়টার দিকে আসাদুল মোবাইল ফোনে আরিফকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে বলে খবর জানান।
 
আরিফের লাশ ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে আরিফের পরিবার।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খাঁন জানান, নিহতের পরিবারকে আইনগত সব সহায়তা দেয়া হবে।