খুলনায় বিএনপি-জামায়াতের ১১৬ নেতাকর্মী আটক

খুলনায় বিএনপি, জামায়াত ও শিবিরের নেতা-কর্মীসহ ১১৬ জনকে আটক করা হয়েছে।
 
শনিবার রাত থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত পুলিশ নগরীর আটটি থানা এবং জেলার নয়টি থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটকদের মধ্যে নগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আকবর, সোনাডাঙ্গা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুন্সি জাকির হোসেন ও যুবদল নেতা বাবুল ফরাজি এবং পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন বিএনপি সভাপতি শরিফুল হোসেন রয়েছেন বলে জানা গেছে।