মৌলভীবাজারে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

মৌলভীবাজারে সদর উপজেলায় রোজিনা বেগম (২৯) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কুয়েত প্রবাসি হেলাল মিয়ার (৪০) বিরুদ্ধে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
 
রোজিনার ভাই কামরুল জানান, বেশ কিছুদিন ধরে শাশুড়ি ও ননদের সঙ্গে মনোমালিন্য চলছিল রোজিনার। রবিবার দিবাগত রাতে তার স্বামী ও পরিবারের লোকজন মিলে রোজিনাকে গলাটিপে হত্যা করে।
 
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল জানান, রোজিনার গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য রোজিনার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্বামী হেলাল মিয়াকে আটক করেছে পুলিশ।