ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীসহ ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।