সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে। রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১৩জন ও শিবিরের ২জন কর্মীসহ নিয়মিত মামলার ২২জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থেকে ৬জন, তালায় ৩জন, কালিগঞ্জে ৪জন, আশাশুনিতে ২জন, দেবহাটায় ২জন, শামনগরে ২জন ও পাটকেলঘাটা থানা থেকে ৬জনকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে।