গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে সুজা (২২) মিয়া বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি দুলাল গ্রামের আমীর আলীর ছেলে।
জানা গেছে, রবিবার দুপুর ১২টার সময় সুজা মিয়া নিজ ঘরে বিষপান করলে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে মূমুর্ষ অবস্থায় তাৎক্ষনিক গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠায়।