গাজীপুরে কভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

 
গাজীপুরের শ্রীপুরে পণ্যবাহী একটি কভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুঘটনা ঘটে।
 
নিহত কনস্টেবল মো. রুহুল আমিন (৪৫) মাওনা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাৎক্ষনিক ভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
মাওনা হাইওয়ে থানার ওসি মো. হেলালুজ্জমান জানান, রুহুল আমিন সোমবার এমসি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রুহুল আমিন ময়মনসিংহগামী মেসার্স মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সীর (গাজীপুর-ট-১১-০০২৭) পণ্যবাহী কভার্ড ভ্যানকে থামতে সংকেত দেন। এ সময় ভ্যান চালক গাড়ি না থামিয়ে ওই পুলিশ সদস্যকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকে। পরে পুলিশ ধাওয়া দিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে।