ভাতিজার হাতে চাচা খুন

 
নড়াইলে ভাতিজার হাতে চাচা খলিল সরদার (৬০) খুন হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার গন্ধর্বখালী গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার গন্ধর্বখালী গ্রামের মধ্যপাড়ার সোয়াইব সরদার মৃত ইসমাইল সরদারের ছেলে ফজর সরদারকে (৭) মারপিট করে। এ নিয়ে বাকবিত্লার এক পর্যায়ে সোয়াইবের চাচা খলিল ঠেকাতে গেলে সোয়াইব সরদার ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই খলিলের তার মৃত্যু হয়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।