চট্টগ্রামের সীতাকুণ্ড ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় আটটি দোকানকে ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা এসিল্যান্ড (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে সীতাকুণ্ড পৌরসদরে ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, ট্যাবলেট ও সিরাপ রাখার দায়ে সীতাকুণ্ড মেডিসিন কর্নার, নুহাশ ফার্মেসি, ভাই ভাই মেডিকেল হল, জনসেবা মেডিকেল হল, মা মনি ফার্মেসি, দেশ ফার্মেসি, নবী ফার্মেসি ও আল-আমিন মেডিকেল স্টোরকে মোট ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
IMG0
ভ্রাম্যমাণ আদালতে এসিল্যান্ডকে সহযোগিতা করেন-ঔষুধ প্রশাসন চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক ডা. মাখনুওন তাবাসসুম, সীতাকুণ্ড থানার এসআই মোঃ বশির, ভূমি অফিসের পেশকার মোঃ আলী ও ঔষধ প্রশাসন কর্মচারী মোঃ দেওলাত ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।