লক্ষ্মীপুরের রায়পুরে অন্তঃজেলার ডাকাত সর্দার সবুজ ওরুফে বেজিকে (২৪) গ্রেফতার করেছেন থানা পুলিশ। ডাকাতি হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে গত দু’দিন ধরে অভিযান চালিয়ে সোমবার বিকালে ৩ টার দিকে তাকে উপজেলার কাজেরর্দীঘির পাড় বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। সবুজ কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের হাসু মিঝিবাড়ীর শাহআলমের ছেলে।
পুলিশ জানান, গত ১৭ মে রাতে নোয়াখালী জেলার সেনবাগ ইউপজেলার পর্ব কাবিলপুর গ্রামের জয়নাল আবদিনের বাড়িতে এক দল ডাকাতরা ডাকাতি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরদিন সকালে গোলাম সারোয়ার বাদী হয়ে সেনবাগ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই ঘরে থেকে ডাকাতি হওয়া নোকিয়া একটি মোবাইল ফোন ট্র্যাক করে লোকেশন নির্দারণ করেন রায়পুরে।
এ সংবাদে রায়পুর থানা পুলিশ ওই মোবাইলের সূত্র ধরে গত দু’দিন অভিযান চালিয়ে সোমবার বিকালে বেজি ডাকাত নামে পরিচত অন্তঃজেলার ডাকাত সর্দার সবুজকে গ্রেফতার করে। সবুজের বিরুদ্ধে জেলা ভিবিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, মোবাইল ট্যাগের মাধ্যমে সেনবাগ থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে বেজি ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।