দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল গণি মন্ডলসহ (৬২) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপর আসামি ইসমাইল হোসেন হেলাল (৫৫) উপজেলা জামায়াতের কোষাধক্ষ্য।
সোমবার বেলা ১২ টায় নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে।   
 
জেলার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজীউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ২৬ টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।