নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ভাতিজা কাউন্সিলর শাহ জালাল বাদলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার বিকেল চারটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ার নুর হোসেনের বাড়ি এবং শাহজালাল বাদলের নয়াআটি রসুলবাগের বাড়িসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। কাউকে অবশ্য আটক করেত পারেনি পুলিশ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার এবং মাদক উদ্ধারে যৌথভাবে এ অভিযান চালানো হয়। তবে কোনো অপরাধীকে পাওয়া যায়নি।