দেবিদ্বারে পান বিক্রি নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পান বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কমল সাহা (৫০) ওই গ্রামের মৃত রবি সাহার ছেলে।
 
সোমবার দুপুর সোয়া একটায় উপজেলার বেগমাবাদ বাজারে এ ঘটনা ঘটে। ঘাতক বিজয় নিহতের চাচাত ভাই।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, কমল ও বিজয় দুজনই পান বিক্রেতা। দুপুরে একজন পান কিনতে আসলে ওই পান বিক্রিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে কমল সাহা অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) এনামূল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা সম্পর্কে আরো তথ্য নিতে ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।