বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় এসে পৌঁছেছে। তাদের বহনকারী বিমানটি সোমবার রাত সাড়ে আটটায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় ২০১৮ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
১৪ নভেম্বর অস্ট্রেলিয়া দলের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে সোমবার আসার সিদ্ধান্ত নেয় তারা। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুরে অনুশীলন করে খেলোয়াড়রা।