এক যুগ পর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গাংনী পৌর আওয়ামী লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সোমবার বিকালে পৌর গাংনী আওয়ামী লীগের সম্মেলন শেষে এ ত্রি-বার্ষিক কাউন্সিলে ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এর আগে গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী খাদিজা আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার), মনিরুজ্জামান আতু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ. মান্নান, কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, উপজেলা মহিলা যুব লীগের সভাপতি শাহানা ইসলাম শান্তনা, সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমীন, গাংনী পৌর যুব মহিলা লীগের সভাপতি লাভলী খাতুন ও সম্পাদিকা সালমা খাতুন, সাবেক ছাত্রনেতা রিয়াজ আহমেদ, যুবলীগ নেতা আতিয়ার রহমান বান্টু, ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সৈনিক লীগ নেতা শহিদুল ইসলাম, টুটুল মিয়া প্রমুখ।
ছানোয়ার হোসেন বাবলু একক প্রার্থী হওয়ায় সর্বসম্মতিক্রমে পুনঃ সভাপতি এবং পৌর কমিশনার নবীরউদ্দীন ও আনারুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
শেষে ছানোয়ার হোসেন বাবলুকে সভাপতি ও আনারুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে গাংনী পৌর আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।