সুনামগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৫২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির দুইজন, জামায়াতের একজন এবং অন্যরা নিয়মিতসহ বিভিন্ন মামলার আসামি।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।